বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রেরণ

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রেরণ

ঢাকা প্রেস নিউজ

 

উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করার যে অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত সম্পন্ন করেছে। ইতোমধ্যে, সংশ্লিষ্ট তথ্যাবলি ও সুপারিশ রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে।
 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিয়ম অনুযায়ী, এখন রাষ্ট্রপতি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।
 

এর আগে, গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ সংক্রান্ত প্রাথমিক তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে অগ্রগতি হয়েছে।
 

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময়, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিচারকদের পদত্যাগের দাবি উঠেছিল। ওইদিনই হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বেঞ্চ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। বর্তমানে তারা বিচারকাজ থেকে বিরত রয়েছেন এবং ছুটিতে আছেন।
 

এই বিচারপতিরা হলেন: বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।