বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৫:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

অবৈধভাবে ৪৬০ জন্মনিবন্ধন করায় অবশেষে ইউপি সচিব বরখাস্ত

অবৈধভাবে ৪৬০ জন্মনিবন্ধন করায় অবশেষে ইউপি সচিব বরখাস্ত

ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মিনারুল হককে বরখাস্ত করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
 

অবৈধভাবে ৪৬০ জন্মনিবন্ধন করায় অবশেষে ইউপি সচিব বরখাস্ত



অফিস আদেশে বলা হয়েছে, উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান লিখিতভাবে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান, তার অজান্তে জন্মনিবন্ধন আইডি, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধভাবে গত ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৪৫০ থেকে ৪৬০ জনের জন্মনিবন্ধন সনদ তৈরি করেন মিনারুল হক।
 

অবৈধভাবে ৪৬০ জন্মনিবন্ধন করায় অবশেষে ইউপি সচিব বরখাস্ত — ছবি ২



চেয়ারম্যানের লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করে প্রশাসন। পরে তদন্ত কমিটি ঘটনার সত্যতা পান। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণ, প্রতারণা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

 

প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. মিনারুল হক বলেন, আমি এখনো বরখাস্তের কোনো অফিস আদেশ পাইনি।

 

ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। অবৈধভাবে জন্মনিবন্ধন সনদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তা না থাকায় জন্মনিবন্ধন তৈরি করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ইউনিয়নের হিসাবরক্ষককে আপাতত জন্মনিবন্ধন তৈরির অনুমতি দেওয়ার অনুরোধ করেছি।