বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মুরাদনগরে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষক-কৃষানীদের

মুরাদনগরে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষক-কৃষানীদের

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ৩১৬টি গ্রামের প্রায় ৬লাখ মানুষের ২২ হাজার হেক্টর জমিতে তিন ফসলী জমি থাকলেও শীতকালিন মৌসুমে ৩০ হেক্টর জমিতে জৈব সার প্রয়োগ, আগাছা দমনে মালচিং পদ্ধতি ও পোকামাকড় দমনে ফেরোমন ট্র্যাপের ব্যবহারে নিরাপদ পরিবেশ বান্ধবে কৌশলের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে বেগুন, মিষ্টি কুমড়া, শিম, পটোল চাষ করছেন ৫শ’ কৃষক-কৃষানীরা। এছাড়াও ঘরের টিনের চালে, বাড়ীর আঙ্গীনায়, রাস্তার পাশে, পুকুর-দীঘিরপাড়ে মাচাতে ছিম গাছে ফুল দেখা গেছে। সবজিতে  ডগায় সাদা-হলুদ ফুল। কোনোটাতে ফলও ধরেছে। টমেটো গাছে ফুটে আছে হলুদ ফুল।

 

মুরাদনগরে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষক-কৃষানীদের


মুরাদনগর কৃষি সম্প্রসারণ  অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি বিভাগের কারিগরী সহায়তা ও পরামর্শে টমেটো, ফুলকপি, করলা, বেগুন, শিম, লাউ, পটোল, লাল শাকসহ প্রায় ১৫ ধরনের বিষমুক্ত সবজি চাষ করা হচ্ছে। মুরাদনগর, ধামঘর, বাখলনগর, মধ্যনগর, বাবুটিপাড়া, পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় ৩০ হেক্টর জমিতে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে।

 

মুরাদনগরে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষক-কৃষানীদের — ছবি ২


মধ্যনগর গ্রামের মোসাঃ ইয়াসমিন আক্তার বলেন,৪০ শতাংশ জমিতে নিরাপদ ছিম, টমেটো চাষ করে এত লাভ হবে, কখনো ভাবিনি। সামনের মৌসুমে আরও বেশি জমিতে ছিম ও টমেটো চাষ করবো। টমেটোর জমিতে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি।
বাখলনগর গ্রামের বাবুল বলেন, কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার করায় লাউ চাষে বিষ প্রয়োগ করতে হয়নি। ৩০ শতক জমির লাউ থেকে খরচ বাদে কমপক্ষে ১ লাখ টাকা লাভ হবে বলে তিনি আশা করছেন।

 

মুরাদনগরে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষক-কৃষানীদের — ছবি ৩

 

কৃষক তপন বলেন, ৩০ শতক জমিতে ফুলকপি চাষ করছি। আইপিএম পদ্ধতি ব্যবহারে আগের চেয়ে খরচ কমেছে। ফলে লাভ বেশি হবে।

 

মুরাদনগর কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খান পাপ্পু বলেন, মুরাদনগর উপজেলায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ সামাজিক আবাদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন প্রদর্শনী , প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে আরও বৃদ্ধি করার চেষ্টা করছি।