বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতীদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতীদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতীদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায়।

 

এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্জুর, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বাশারুল আলম কামাল। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল। আরও উপস্থিত ছিলেন কুতুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, মহানগর তাঁতীদলের সভাপতি মীর আলমগীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী সেলিম, ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক মীর ইমন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট সহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার থানার বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সভায় হাজ্বী মুজিবুর রহমান বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ভবিষ্যতে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় আসেন, তিনি ৩১ দফা বাস্তবায়ন করবেন। এর ফলে এমন একটি অবস্থা তৈরি হবে যেখানে কেউ কোনো অন্যায় করার সাহস পাবে না। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।"
 

এ সময় দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।
 

মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, "তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে এবং ফ্যাসিস্ট হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে এবং দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা প্রয়োজন।"
 

আলোচনা শেষে নেতৃবৃন্দরা সাইনবোর্ড এলাকার মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
 

উল্লেখ্য, ৩১ দফার মধ্যে রয়েছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।