বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩০:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

ঢাকা প্রেস,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক এবং শিবগঞ্জ উপজেলার দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় দুপুর আড়াইটার দিকে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হন। তারা হলেন শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমান (৪৭) ও তার ছেলে সাগর হোসেন (১৮)।
 

অন্যদিকে, একই সময় গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ভ্যানচালক বাবর আলী (২৯) ঘটনাস্থলেই প্রাণ হারান।
 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এবং গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার এই তিনটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।