বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

মিয়ানমারে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট এবং মাছ ধরার ট্রলার চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।
 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
 

ইউএনও জানান, মিয়ানমারের সীমান্তবর্তী ২৭০ কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি আরাকান আর্মির মাছ ধরায় বাধা দেওয়ার ঘটনায় সীমান্ত এলাকার জেলেদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এ অবস্থায় স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।