বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বড়াইগ্রামে মহাসড়কের পাশে পড়ে ছিলো যুবকের লাশ

বড়াইগ্রামে মহাসড়কের পাশে পড়ে ছিলো যুবকের লাশ

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি

 

বনপাড়া—কুষ্টিয়া মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে গড়মাটি মুচিপাড়া এলাকায় মহাসড়ক সংলগ্ন একটি মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
 

স্থানীয় ইউপি সদস্য নূরজাহান বেগম জানান, লাশ হয়ে পড়ে থাকা যুবকের বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছরের মধ্যে। পড়নে প্যান্ট ও কালো রংয়ের শার্ট ছিলো। মৃতদেহের পাশে একটি কাপড়ের ব্যাগ, কোট ও বার্মিজ স্যান্ডেল পড়ে ছিলো। যুবকটির সামনের দুইটি দাঁত ভাঙ্গা ও মুখে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সড়কের কোন একটি যান থেকে সকলের অগোচরে লাশটি ফেলে রেখে যায় দুবৃৃত্তর্রা।
 

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মৃতদেহের পকেট থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেলেও সেটা চোরাই বলে পুলিশ নিশ্চিত হয়েছে। যার ফলে ফোনে থাকা নাম্বারগুলো লাশটি সনাক্ত করার ক্ষেত্রে কোন কাজে লাগেনি। ওসি আরও জানান, ঘটনাস্থলের অদূরে একটি বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। চেষ্টা করা হচ্ছে এই লাশের রহস্য উম্মোচন করতে। লাশটি ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় ও দুবৃত্তর্দের চিহ্নিত করতে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।