মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

আজ( 31-মে) থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

আজ( 31-মে) থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

নতুন সময়সূচিতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (৩১ মে) থেকে রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। এতদিন চলতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

 

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, আজ থেকে দিনে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ারে’ ১০ মিনিট পরপর মেট্রো চলবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পরপর। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর ট্রেন চলবে। বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে।

ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, এখন থেকে মেট্রো বন্ধ থাকবে শুক্রবার। সেই সাথে আগামী ঈদুল আজহার দিনও চলবে না মেট্রোরেল।