বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

রয়টার্সের প্রতিবেদন মনগড়া ও নীতিমালা পরিপন্থী: প্রধান উপদেষ্টার প্রেস উইং

রয়টার্সের প্রতিবেদন মনগড়া ও নীতিমালা পরিপন্থী: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা প্রেস নিউজ

 

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন শুনানির সময় আদালত প্রাঙ্গণ এবং তার আশপাশে ঘটিত পরিস্থিতি সম্পর্কে পুলিশ কর্মকর্তার বক্তব্য ছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনকে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতি প্রকাশ করেছে।
 

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণ এবং আশপাশের পরিস্থিতি নিয়ে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করা হয়। পরবর্তীতে এই প্রতিবেদনটি ভয়েস অব আমেরিকা এবং অন্যান্য গণমাধ্যমেও প্রকাশিত হয়।
 

তবে সিএমপি জানিয়েছে, রয়টার্স বা কোনো সাংবাদিকই এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। ঘটনা যখন ঘটছিল, তখন তিনি আদালত প্রাঙ্গণ এবং তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন। আরও জানানো হয়, চট্টগ্রামে লিয়াকত নামে চারজন কনস্টেবল রয়েছে এবং তাদের কেউই কোন বক্তব্য দেননি।
 

বিবৃতিতে আরও বলা হয়, কোনো বক্তব্য নেওয়া ছাড়াই নিজেদের মনগড়া বক্তব্যকে পুলিশ কর্মকর্তার মন্তব্য হিসেবে প্রচার করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সিএমপি আশা করে, ভবিষ্যতে রয়টার্সসহ অন্যান্য গণমাধ্যম এই ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।