বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

অপসারিত হলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জাকির, নতুন  ভিসি রাশেদুল

অপসারিত হলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জাকির, নতুন  ভিসি রাশেদুল

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাশেদুল ইসলাম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়।
 

অপসারিত হলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জাকির, নতুন  ভিসি রাশেদুল


প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিযোগ দেওয়া হয় প্রফেসর ড. রাশেদুল ইসলামকে। ২০২১ সালের জুনে কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সংসদে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ উত্থাপন করা হয়। 

 

প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়। সেগুলো হলো- উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। 

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।