বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বন্দরে ঠিকাদারি ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই

বন্দরে ঠিকাদারি ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


বিএনপির নেতা মহাসিন ও আমির হামজার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ......... 

বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ধামগড় ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মহাসিন মিয়া ও বিএনপি নেতা আমির হামজার বিরুদ্ধে। 
 

অভিযোগ সূত্রে জানা যায় বন্দর থানার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা (যুবক) নেটওয়ার্ক কম্পানির টাওয়ার ক্রয় করতে আসলে ঠিকাদার ব্যবসায়ী রিমেলের কাছ থেকে ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মহাসিন ও বিএনপি নেতা আমির হামজার শেল্টারে বিএনপি নেতা দেলোয়ার জাতীয় পার্টির নেতা খবির আতাউল্লা, নুরআলম সহ একাধিক  চিহ্নিত ছিনতাইকারী সদস্যরা ভয়ভীতি দেখিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। 
 

ঠিকাদার ব্যবসায়ী রিমেল জানান আমি ব্যবসায়ীক কাজে বন্দর গেলে ধামগড় ইউনিয়নের স্থানীয় বিএনপির নেতা মহাসিন ও আমির হামজার চিহ্নিত সন্ত্রাসী কর্মীরা আমাকে রাস্তা রুদ্ধ করে একলক্ষ টাকা দাবি করেন এবং সঙ্গে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় ও বাকি টাকা না দিলে প্রাণ নাশের হুমকি দেয়। 

এলাকবাসী জানান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইউনিয়ন বিএনপি নেতা কর্মী ও নামধারী বিএনপির নেতারা ও ছিনতাই লুটপাটের নগরী বানিয়েছে ধামগড় ইউনিয়নকে। এলাকাবাসীর পক্ষে নাম বলতে অনিচ্ছুক জৈনক জানান এছাড়া এই ইউনিয়ন বিএনপি নেতা মহাসিন ও আমির হামজার নেতৃত্বে একটি ছিনতাইকারী দল সক্রিয় ভাবে নিয়মিত চুরি ছিনতাই করে থাকেন। এলাকাবাসী আরো জানান আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ চিহ্নিত  ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি জানাই।