সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণ, সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে: শফিকুর রহমান

রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণ, সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে: শফিকুর রহমান

ঢাকা প্রেস প্রতিবেদক

 

রাষ্ট্রের বিভিন্ন স্তরে দলীয়করণের মাধ্যমে সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদেও বৈষম্যমূলক আচরণ স্পষ্টভাবে দৃশ্যমান এবং সরকারি বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যদের অবমূল্যায়ন করা হচ্ছে।
 

বুধবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কিছু ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে দেশের অর্থনীতি সংকটের মুখে পড়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে শুরু করা ইসলামী ব্যাংককে পুনরায় ‘ফ্যাসিবাদের দোসরদের’ হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী পদক্ষেপ।
 

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ বর্তমানে জাতির সামনে দৃশ্যমান। এ অবস্থায় পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের সহযোগীরা দেশ-বিদেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দেওয়ার চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, সম্ভাব্য উসকানির বিষয়ে সবাইকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি।
 

সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ২৬ জুন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার ষাণ্মাসিক অধিবেশন অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।