বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার জব্দ

সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার জব্দ

ঢাকা প্রেস,তাহিরপুর উপজেলা (সুনামগঞ্জ) ঃ-

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ১০ হাজার ২৫০ কেজি চিনি ও ৫৭৫ কেজি ভারতীয় আনার জব্দ করেছে বিজিবি।
 

বুধবার (২৭ নভেম্বর) সকালে বিজিবির লাউড়েরগড় বিওপির একটি বিশেষ টহল দল তাহিরপুরের যাদুকাটা নদের পার থেকে এসব চিনি ও আনার জব্দ করে। এসব পণ্য মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ২০৫ বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল।
 

বিজিবি জানায়, এই চিনি ও আনার ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে। ১০ হাজার ২৫০ কেজি চিনি যার মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা এবং ৫৭৫ কেজি আনার যার মূল্য ২ লাখ ১ হাজার ২৫০ টাকা।
 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে বলেন, সীমান্তে চোরাচালানসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবি তাদের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।