বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩০:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুমিল্লার দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

কুমিল্লার দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লা জেলার দাউদকান্দিতে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, দাউদকান্দি পৌরসভার সাবেক কাউন্সিলর আইরিন সরকার, অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন এবং রুশিয়া বেগম।
 

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন:

  • সফল জননী নারী: আইরিন সরকার
  • অর্থনৈতিক সাফল্য অর্জনকারী: রোমানা সরকার
  • শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী: অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন
  • নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী: সম্পা রানী সূত্রধর
  • সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: রুশিয়া বেগম
     

এ ধরনের উদ্যোগ নারীদের সফলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।