বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন

শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে, এই জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
 

বুধবার (১১ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই আবেদন দাখিল করেন, যার শুনানি আজ হতে পারে। এর আগে ১০ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শমী কায়সারকে জামিন প্রদান করেন।
 

৮ ডিসেম্বর, শমী কায়সার তার বিরুদ্ধে দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন।
 

গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৯ নভেম্বর, তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 

এ মামলার সূত্রপাত ঘটে ১৮ জুলাই, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেসময় আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের কর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে। এতে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে এবং তিনি পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
 

২৯ সেপ্টেম্বর, ইশতিয়াক মাহমুদ উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যেখানে ১২৬ জনকে আসামি করা হয়, তাদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও ছিলেন। শমী কায়সার এই মামলার ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।