বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 

কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রোববার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা বিলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
 

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমি ঘটনাস্থলে যাচ্ছি। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ঘটনাস্থল পরিদর্শনের পরই বলা সম্ভব হবে।"