বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সচিবালয়ে ৯ দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা

সচিবালয়ে ৯ দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা

ঢাকা প্রেস নিউজ

 

৯ দফা দাবির ভিত্তিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ের ভেতরে আয়োজিত কর্মসূচি থেকে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।
 

মহাসমাবেশের তারিখ ঘোষণা আগামী বুধবার (৪ ডিসেম্বর) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন মো. বাদিউল কবীর। এ সময় তিনি বলেন, "আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণে কোনো গড়িমসি বরদাশত করা হবে না।"
 

যুগ্মসচিবের অপসারণ দাবি কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহার করেছেন এক যুগ্মসচিব। এ কারণে তার অপসারণের দাবি জানান তারা।
 

৯ দফা দাবি বক্তারা তাদের ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন:

(১) স্বৈরাচারী শাসনামলে আরোপিত চাকরির অন্যায় আদেশ প্রত্যাহার এবং ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ আর্থিক সুবিধা নিশ্চিত করা।

(২) জাতীয় পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং বেতন বৈষম্য দূর করে ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড নির্ধারণ।

(৩) পূর্ণাঙ্গ পে-কমিশন বাস্তবায়নের আগে সব কর্মচারীর জন্য ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান।

(৪) অফিস সহায়কদের বেতন গ্রেড ২০তম থেকে ১৭তম গ্রেডে উন্নীত করা।

(৫) ১০০% পেনশন গ্রাচুইটি পুনর্বহাল এবং টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তন।

(৬) কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় আয়করমুক্ত রাখা।

(৭) সচিবালয় ভাতা চালু করা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা প্রবর্তন।
 

সমাবেশের নেতৃত্ব কর্মসূচির সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এবং সঞ্চালনা করেন মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ। বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, সিনিয়র নেতা মাহে আলম, অর্থ বিভাগের প্রতিনিধি নুরুজ্জামানসহ আরও অনেকে।
 

সচিবালয়ের এই মহাসমাবেশ দেশের সরকারি কর্মকর্তাদের দাবিদাওয়া বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংগঠনের নেতারা।