বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

ঢাকা প্রেস নিউজ
 

ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি উপহাইকমিশনে উগ্রপন্থী একটি গোষ্ঠী হামলা চালিয়েছে। তারা বাংলাদেশের লাল-সবুজ পতাকা ছিঁড়ে ফেলে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং এর প্রতিবাদ জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজ রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভের ডাক দিয়েছেন।
 

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
 

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর


ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, "ভারতের আগরতলায় বাংলাদেশি উপহাইকমিশনে হামলার প্রতিবাদে আজ রাত ৯টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।"
 

জানা গেছে, ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুর "অবৈধ গ্রেপ্তার" অভিযোগে ভারতের ডানপন্থী সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ এই হামলার আয়োজন করে।
 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বিক্ষোভকারীরা প্রথমে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করলেও পরে পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশি উপহাইকমিশনের কার্যালয়ে প্রবেশ করে।
 

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার এবং রাজ্যের পুলিশ প্রধান অনুরাগ ধনকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।