বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় মামলা

অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় মামলা

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে। সোমবার রাত ১০টায় উখিয়া থানায় মামলাটি করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ সেলিম । 

এর আগে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গত ৫ মার্চের অগ্নিকাণ্ডে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি পরিকল্পিত নাশকতা বলে প্রমাণ পেয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য বিস্তার করতে বা এর সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ঘটনার জেরে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে বলে জানায় তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে মামলার সুপারিশ করার পর এই মামলাটি করা হলো। প্রতিবেদনে আগুনের ঘটনায় মামলা, নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান ও গোয়েন্দা তত্পরতা বাড়ানোসহ ১০টি সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড পরিকল্পিত, তবে কারা ঘটিয়েছে, সেটা জানা যায়নি। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে দুই হাজার ৮০৫টি নানা স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ২০২১ সালের ২২ মার্চ একই ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ওই সময় ১১ জনের মৃত্যু ও পাঁচ শতাধিক আহত হয়। পুড়ে যায় ৯ হাজারের বেশি ঘর।