বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সুজানগরের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

সুজানগরের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-

 

পাবনার সুজানগরের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 

অগ্নিকাণ্ডে মার্কেটের অন্তত ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন জসিম উদ্দীন (২৫), রাব্বি (২৪), মিরাজুল (১৯), জনাব আলী (৫০) ও জব্বর আলী (৪৫)। তাদের বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জনাব আলীর পেট্রোলের দোকান থেকে। সেখান থেকে আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
 

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয়দের মতে, মার্কেটের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিই এমন বিপর্যয়ের মূল কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।