সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক সাংবাদিককে মারধরের ঘটনায় চার কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বুধবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি।

 

বার্তায় বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে একটি অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চার কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

 

জামায়াতে ইসলামী তাদের বার্তায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্খিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে। পাশাপাশি জানানো হয়েছে, ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন।

 

এ ছাড়া ঘটনার বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।