বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

লন্ডনে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল

লন্ডনে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল

ঢাকা প্রেস নিউজ
 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতের উদ্দেশে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী-এমপি ও অন্যান্য নেতারা আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশ ছেড়ে চলে গেলেও অনেকেই গ্রেপ্তার হয়েছেন। তবে তাদের অবস্থান এতদিন অজানাই ছিল, অবশেষে তাদের মধ্যে কয়েকজনের দেখা মিলল লন্ডনে।
 

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন স্বৈরাচারী সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
 

লন্ডনে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল



যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
 

লন্ডনে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল — ছবি ২


এটি ছিল ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাদের প্রথম প্রকাশ্যে উপস্থিতি। এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
 

লন্ডনে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল — ছবি ৩


পালিয়ে যাওয়া এসব নেতার মধ্যে আব্দুর রহমান ফরিদপুর-১ আসনের, শফিকুর রহমান সিলেট-২ আসনের এবং হাবিবুর রহমান সিলেট-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া, কবির বিন আনোয়ার ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
 

লন্ডনে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল — ছবি ৪


এদিকে, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে তার পৃষ্ঠপোষকতায় অন্তত ১ হাজার ৫৮১ জন নিহত হন। এ আন্দোলনে প্রায় ৩১ হাজার মানুষ আহত হন, অনেকেই গুরুতরভাবে হাত-পা বা চোখ হারিয়েছেন।