বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাসা থেকে তুলে নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারীকে হত্যার অভিযোগ

বাসা থেকে তুলে নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের কর্মচারীকে হত্যার অভিযোগ

ঢাকা প্রেস নিউজ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মচারী ওসমান সিকদার (৪০) হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে রিং রোড এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওসমান সিকদার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের ছবি পরিবারের সদস্যদের দেখানো হলে তারা নিশ্চিত করেন এটি ওসমান সিকদারের মৃতদেহ।
 

কাজী মো. তারেক আজিজ আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
 

নিহতের বড় ভাই এমরান সিকদার, যিনি হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি, জানান, ঘটনার রাতে তাদের বাসায় প্রতিবেশী এক যুবক ছিলেন। রাত আড়াইটা বা তিনটার দিকে সাত থেকে আটজন লোক বাসায় ঢুকে ওসমান ও ওই যুবককে ধরে নিয়ে যায়। বাসা থেকে বের করার সময় তাদের মারধর করা হয়। পরে যুবকটিকে ছেড়ে দেওয়া হলেও ওসমানকে হত্যা করা হয়। এমরান সিকদার তার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।