বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম

ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

আজ বুধবার (২৭ নভেম্বর) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় এবং কামরুল ইসলামকে লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

এর আগে, গত ১৮ নভেম্বর রাতে রাজধানী থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গতকাল (২৬ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়।
 

অন্যদিকে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।