বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৯:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক

ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোঃ শামছুল হক।

 

আটক যুবকের নাম বাদশা বাবু (১৯)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

 

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের ১০৬২ মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় মোল্লারচর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাবুকে আটক করে।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ লুৎফর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।