বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় নারীকে মারধর

স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় নারীকে মারধর

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-

 

বাগেরহাটের মোংলায় প্রেমিকের বাড়িতে স্ত্রীর মর্যাদা দাবি করে অবস্থান নেওয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক তরুণী।
 

সোমবার (২ ডিসেম্বর) বিকেল থেকে মোংলার বটতলা (মুন্সিপাড়া) এলাকার সাগর তালুকদারের (৩৫) পিতার বাড়িতে অবস্থান নেন লাইজু। অবস্থান করার পরপরই তাকে পিটিয়ে জখম করে সাগর তালুকদারের পরিবারের সদস্যরা।
 

লাইজু আক্তার মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে এবং মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। অপরদিকে, সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে।
 

লাইজু আক্তারের অভিযোগ, তার ও সাগর তালুকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তাকে ভাড়া বাসায় রাখে সাগর, কিন্তু সঠিকভাবে ভরণপোষণ দিত না। বাড়ি তুলে নেওয়ার ব্যাপারে নানা তালবাহানা করছিল সাগর। এছাড়া, বিভিন্ন সময় ব্যবসা করার নামে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতো এবং চাপ দিত ও মারধর করতো। বাধ্য হয়ে তিনি সাগরের বাবার বাড়িতে অবস্থান নিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাগরের পরিবার তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
 

লাইজু বলেন, “আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলছে না। সুস্থ হলে আবার স্বামীর বাড়িতে গিয়ে অনশন করে আত্মহত্যা করব।”
 

অভিযুক্ত সাগর তালুকদার দাবি করেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী। তিনি জেনে শুনেই আমাকে বিয়ে করেছেন।”
 

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”