বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

“আওয়ামী লীগ ফিরে আসবে” বলা ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার

“আওয়ামী লীগ ফিরে আসবে” বলা ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার

ঢাকা প্রেস নিউজ


ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে “আওয়ামী লীগ ফিরে আসবে” মন্তব্য করার অভিযোগে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

গত বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান একটি সভায় এ অভিযোগ শোনার পরই তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইউএনও আল মামুনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। ওইদিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের এক মতবিনিময় সভায় এই অভিযোগ উত্থাপিত হয়, এবং সেখানেই ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
 

সভাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।
 

সভায় অংশ নেওয়া এক বক্তা আনিসুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মরণসভায় ইউএনও আল মামুন উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে "দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না"। আনিসুর রহমান অভিযোগ করেন, এরপর ইউএনও তাকে ডেকে বলেন, “আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো” (আওয়ামী লীগ আজ না হোক, কাল ফিরে আসবেই)।
 

এই মন্তব্য শোনার পরপরই সভায় উপস্থিত জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান জেলা প্রশাসককে ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন এবং ঘোষণা দেন, “আজকের মধ্যেই ইউএনওকে প্রত্যাহার করা হবে, আর আগামীকাল আমি তাকে সাময়িক বরখাস্ত করবো।”
 

এ বিষয়ে ইউএনও আল মামুন বলেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং বিএনপি-জামায়াতের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।