বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

আইনজীবী সাইফুল হত্যা: আটক ৩০ জন

আইনজীবী সাইফুল হত্যা: আটক ৩০ জন

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় যৌথ বাহিনী ৩০ জনকে আটক করেছে।
 

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ।
 

তিনি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন। যাচাই শেষে সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
 

এদিকে, আইনজীবী হত্যাকাণ্ডের পর নগরীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি এবং পুলিশের যৌথ দল নগরীর চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে।
 

প্রসঙ্গত, গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
 

আদালতে নেওয়ার পথে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে রাখার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় আইনজীবীদের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এতে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী প্রাণ হারান।