বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এই খবরটি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
 

ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করা হবে।