বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ ডজন মামলার আসামী গ্রেফতার।

মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ ডজন মামলার আসামী গ্রেফতার।

ঢাকা প্রেস,মো ইপাজ খাঁ,বিশেষ প্রতিনিধি:-
 

মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী রজব আলী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চৌমুহনী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রজব আলী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- গ্রেফতারকৃত রজব আলী এলাকার একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চুরিসহ অন্তত ডজনখানেক মামলা রয়েছে। এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।