বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
 

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা-পদুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
 

কুমিল্লা হাইওয়ে পুলিশের সুপার মো. খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন পুরুষ যাত্রী নিহত হন।
 

দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে কাজ করছে এবং নিহতদের মরদেহ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।