বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

লংগদুতে দলকে শক্তিশালী করার লক্ষে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা

লংগদুতে দলকে শক্তিশালী করার লক্ষে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা

ঢাকা প্রেস
বিপ্লব ইসলাম,লংগদু(রাঙ্গামাটি):-

 

রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করার লক্ষে মাঠ পর্যায়ে বড় পরিসরে আলোচনা সভা করছেন উপজেলার মাইনী মুখ  ইউনিয়নের ৭ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল।

 

মাইনী মুখ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের সভাপতি খোকনের সভাপতিত্বে ও আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহীন।

 

এসময় বক্তারা বিগত দিনের নির্বাচনের বিরোধিতা করে আগামী দিনে ওয়ার্ড হতে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত ভোটের রাজনীতি করতে নেতাকর্মীদের অনুরোধ করেন,ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, আজিজুর রহমান, ফারুক আহম্মেদ, বিপ্লব ইসলাম,উপজেলা সদস্য রাজু ও মাইনী মুখ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমূখ।