বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

১১ বছর পর যুবদল কর্মীদের হত্যা মামলায় অভিযোগ দায়ের

১১ বছর পর যুবদল কর্মীদের হত্যা মামলায় অভিযোগ দায়ের

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরের ফরিদগঞ্জে ১১ বছর আগে তিন যুবদল কর্মী—জাহাঙ্গীর বেপারী, আরিফ হোসেন এবং বাবুল ভূঁইয়া হত্যার ঘটনায় ৩৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
 

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন নিহত আরিফ হোসেনের ভাই মো. দেলোয়ার হোসেন। মামলার বিষয়টি রাতে নিশ্চিত করেন আইনজীবী মো. আবুল খায়ের স্বপন।


মামলায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু ছায়েদ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম কাজল, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, কিলার মাসুদ হিসেবে পরিচিত মো. মাসুদ হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. অহিদুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম রিপন এবং সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসেন মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।


২০১৩ সালের ২৫ অক্টোবর, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে বিক্ষোভ মিছিল চলাকালে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন যুবদল কর্মী জাহাঙ্গীর, আরিফ এবং বাবুল। ঘটনায় বহু নেতাকর্মী আহত হন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন।
 

মামলার বিবরণ অনুযায়ী, আসামিদের নির্দেশে এবং তৎকালীন পুলিশের সহযোগিতায় বিএনপি ও ১৮ দলীয় জোটের মিছিলে হামলা চালানো হয়।
 

নিহতদের পরিচয়

  • জাহাঙ্গীর বেপারী: পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব গাজীপুর গ্রামের তিনকড়ি বেপারী বাড়ির আ. মতিন বেপারী ও তফুরের নেছার ছেলে।
  • আরিফ হোসেন: রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের আব্দুল আলিম ও হাজেরা বেগমের ছেলে।
  • বাবুল ভূঁইয়া: একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুর রহিম ও সফুরা বেগমের ছেলে।


আইনজীবী মো. আবুল খায়ের স্বপন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তৎকালীন ফরিদগঞ্জ থানায় দায়ের করা অপমৃত্যু মামলার অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।


হত্যার পর নিহতদের পরিবার মামলা করলেও পাল্টা মামলার চাপে সেগুলো কার্যকর হয়নি। ১১ বছর পর, বর্তমান সরকারের পরিবর্তনের পর নতুন করে বিচার পাওয়ার আশায় এগিয়ে এসেছেন নিহতদের স্বজনরা।