বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম

ঢাকা প্রেস নিউজ

 

মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের অমুক্তিযোদ্ধাদের নাম প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি তারা নিজ উদ্যোগে তা না করেন এবং আদালতের মাধ্যমে তাদের ভুয়া পরিচয় নিশ্চিত হয়, তখন তাদের সনদ বাতিলের পাশাপাশি শাস্তির ব্যবস্থাও করবে সরকার। এমনই সতর্ক বার্তা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারুক ই আজম ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এই কঠোর হুঁশিয়ারি দেন।
 

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার মতে, ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সঙ্গে প্রতারণা করছে। এটি কোনো ছোটখাটো অপরাধ নয়, বরং বড় ধরনের অপরাধ। আমরা হয়তো একটি সাধারণ ক্ষমা দেব। যদি এসব অমুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তাদের নাম প্রত্যাহার করেন, তবে হয়তো তারা সাধারণ ক্ষমা পেতে পারেন। কিন্তু যদি তা না করেন, আমরা তাদের প্রতারণার দায়ে অভিযুক্ত করব।"
 

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নানা অভিযোগের কথা উল্লেখ করে তিনি জানান, "আমাদের হাতে ৩-৪ ধরনের তালিকা রয়েছে—নীল তালিকা, লাল তালিকা, ভারতীয় তালিকা। বিভিন্ন নাম এখানে অন্তর্ভুক্ত হয়েছে, এমনকি অনেকে গেজেটে নাম উঠিয়ে সুবিধাও নিচ্ছেন। আদালতের মাধ্যমে এসব ভুয়া নামের সনদ বাতিল করা হবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে, যাতে তারা প্রয়োজনীয় শাস্তি ভোগ করেন।"
 

শাস্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, "যদি যাচাই-বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করা যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তা নিশ্চিত করা হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে।"
 

তিনি আরও বলেন, "যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাদের মর্যাদা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। যদিও এটি একটি কঠিন কাজ, তবে আমাদের প্রচেষ্টা চলছে। অনেক ক্ষেত্রে আত্মীয়তার কারণে বা অনুরাগের বশে বহু মানুষকে মুক্তিযোদ্ধা করা হয়েছে, তাদের চিহ্নিত করতে সময় লাগছে, তবে আমরা সফল হব বলে আশাবাদী।"