সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ শিগগিরই

ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ শিগগিরই

সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খুব শিগগিরই এ পদে নিয়োগ দেওয়া হবে।

 

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

 

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, সম্মিলিত ইসলামী ব্যাংককে পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে সরকারের কী ধরনের পরিকল্পনা রয়েছে।

 

জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুযায়ী রেজল্যুশনের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের গ্রাহকরা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন।

 

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করেছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি পর্ষদে পরিচালক নিয়োগও সম্পন্ন হয়েছে।

 

অর্থমন্ত্রী বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ অর্থ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটির পূর্ণ কার্যক্রম ও স্বাভাবিক লেনদেন দ্রুত চালুর লক্ষ্যে কাজ করছে।

 

তিনি জানান, এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও চাকরি প্রবিধানমালা প্রণয়ন, আইটি, সিবিএস, জনবল ও শাখাসমূহ একীভূতকরণ কার্যক্রম এগিয়ে চলছে। একই সঙ্গে কম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

 

এসব কার্যক্রম সম্পন্ন হলে ব্যাংকটির স্বাভাবিক ব্যাবসায়িক কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী।