বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ভোলায় সাংবাদিকদের সাথে ক্ষুদ্র মৎসজীবি মানুষের অধিকার এবং জীবনমান উন্নয়ন বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় সাংবাদিকদের সাথে ক্ষুদ্র মৎসজীবি মানুষের অধিকার এবং জীবনমান উন্নয়ন বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-


ভোলায় সাংবাদিকদের সাথে ক্ষুদ্র মৎসজীবি মানুষের অধিকার এবং জীবনমান উন্নয়ন বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর)  সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ভোলা এর সেমিনার কক্ষে এই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশন ভোলা  GCA  প্রকল্পের আয়োজনে সেমিনারে ভোলার  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


এসময় বক্তরা বলেন, নিয়মিত জেলে ও জেলে পরিবারের মানুষের অধিকার,সমস্যা এবং সম্ভাব্য সমাধান মিডিয়ায় প্রচার –প্রচারণা বৃদ্ধি করার ফলে মৎস্যখাতে ব্যাপক পরিবতর্ন আনা সম্ভব হবে।


গণমাধ্যম কর্মীরা বলেন, উপকূলীয় জেলেদের জন্য বিভিন্ন অভিযান বা নিষেজ্ঞার সময়ে বিকল্প কর্মসংস্থানের  ব্যবস্থা করতে হবে। নিষেধাজ্ঞায় ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের নারীদের আয়বৃদ্ধমূলক কাজে সম্পৃক্ত করতে সরকারি- বে-সরকারি বিভিন্ন মেয়াদী ঋন দিতে হবে। যেন তারা উদ্যাক্তা হতে পারে।পাশাপাশি জেলেদের দাদন প্রথা মুক্ত করা।


বক্তারা আরো বলেন, উপকূলীয় জেলা ভোলাতে দিন দিন  জেলে বাড়ছে।  কিন্তু নদীতে সাগরে মাছ বাড়ছে না। সে গুলো নজরে আনতে। হবে। জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞা কালীন সময়ে প্রকৃত জেলেদের জন্য  সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 
 

জেলেদের পরিবারের জন্য ব্যাংকের ব্যবস্থা করা। মেয়াদ ভিত্তিক ঋনের ব্যবস্থার মাধ্যমে পুজিঁ বাড়াতে সহযোগিতা করা। এসডিজি বাস্তবাস্তবায়নের জন্য জেলেদের কাজের স্বীকৃতি আনা জরুরী।

জেলেদের জন্য কাজের বিনিময় খাদ্যে এই প্রকল্প চালু করার দাবি জানান।


এসময়  আলোচনায়  অংশ নেন ভোলা প্রেস ক্লাব আহবায়ক এডভোকেট নজরুল হক অনু, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্ল্যাহ, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন শিপু, কোস্ট ফাউন্ডেশন ভোলা সদর উপজেলা টিম লিডার খোকন চন্দ্র শীল,
 

কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার টিম লিডার রাশিদা বেগম,ভোলা সদর মৎস অফিসের উপজেলা মেরিন  ফিশারিজ মোসা রুমা, সহকারী মেরিন ফিশারিজ আয়েশা আক্তার প্রমুখ।