বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে উঠান বৈঠক

সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে উঠান বৈঠক

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন অর্জনের লক্ষ্যে সোনারগাঁও থানা মহিলা দল মাঠে নেমেছে।
 

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও পৌরসভার দর্পত ঠোটালিয়া এলাকায় থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তারের নেতৃত্বে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
 

এতে সালমা আক্তার বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং পরে বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন সংগ্রহ করেন নেতাকর্মীরা।
 

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও বিপরীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম নিয়ে আলোচনা করেন।
 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া।
 

কর্মসূচিতে অংশগ্রহণকারী বেশ কিছু নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের শাসনামলে আমরা ভোট দিতে পারিনি। মামলা, হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে আমাদের স্বামী ও সন্তানদের বাড়ির বাইরে থাকতে হয়েছে।"
 

তারা আরও বলেন, "জুলুমকারীরা আল্লাহর কাছে প্রিয় নয়, তাই তাদের পতন ঘটেছে।"
 

এ সময় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।