বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানবন্ধন

সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানবন্ধন

ঢাকা প্রেস
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:-


সাতক্ষীরার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক সাবেক উপ-মহাপরিদর্শক কর্তৃক সংখ্যালঘুর জমি দখল সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ডিসেম্বর সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ভুক্তভুগী জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার, রবিন গাইন প্রমূখ।

 

এসময় বক্তরা বলেন,২০১৪ সালে ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন দেবদাশ পাল । এরপর ২০১৭সালে অতিরিক্ত ডি আই জি শাহাদাত হোসেন গোপনে একটি জাল প্রিন্ট পর্চা বের করে জমি দাখলের পায়তারা করতে থাকেন। সবশেষে ২০২৩ সালে জোর পূর্বক জমি দখল করে ভুক্তভোগীর ছেলে মিলন পালকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান ।ওইসময়ে তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামান মনির মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানাভাবে হয়রানী করে আসছেন ভূমি দস্যু শাহাদাত হোসেন । এ নিয়ে একাধিক বার প্রশাসনের কাছে গেলে তার কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারে। বাধ্য হয়ে তিনি সাতক্ষীরা ট্রাইবুনাল আদালতে একটি মামলা করেছে। মামলটি চলমান রয়েছে।
 

এমন অবস্তায় এই ভূমি দস্যু শাহাদাৎ হোসেনকে শাস্তির আওতায় এনে জমি ফিরে পেতে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন তারা।