বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকা প্রেস,ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ছবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।
 

নিহত ছবেদ আলী ভান্ডারিপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আক্কাস আলীর ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ ছবেদ আলী তার নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছানোর সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”