বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করা হবে: ধর্ম উপদেষ্টা

নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করা হবে: ধর্ম উপদেষ্টা

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-

 

বর্তমান সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের পর প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটিতে এক শিক্ষা সেমিনারে তিনি এসব কথা বলেন।
 

ড. খালিদ হোসেন বলেন, "এ দেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যার ভোট, সে যাতে ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।"
 

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, "প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তারা সমাজের বোঝা নয়। তাদের ধর্মীয় ও কারিগরি শিক্ষার সুযোগ দিলে দেশ এগিয়ে যাবে। এই ধরনের শিক্ষা তাদের স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সম্মানজনকভাবে সমাজে জীবনযাপন করতে পারবে।"
 

সেমিনারে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হেলাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।