বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

বিএনপির পথসভায় পুলিশের লাঠিচার্জ, চাঁদসহ আটক ৭

বিএনপির পথসভায় পুলিশের লাঠিচার্জ, চাঁদসহ আটক ৭

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি উপলক্ষ্যে পথসভা এবং বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ সাতজনকে আটক থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সময় পুলিশের লাঠিচার্জে আরও অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

পুলিশ জানায়, বিএনপির নেতা-কর্মীর অবস্থান কর্মসূচির অনুমোদন ছিল দলীয় কার্যালয়ের সামনে ভূবনমোহন পার্কে। কিন্তু তারা অনুমদিত স্থানের বাইরে গিয়ে কর্মসূচি পালন করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়ে পথ সভা শুরু করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব ও সাবেক এমপি হারুন অর রশিদ। পথসভা শুরুর পর পরই পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়ার মোড়ে আসলে সেখানে দ্বিতীয় দফায় লাঠিচার্জ করে পুলিশ। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে দলীয় কর্যালয়ে চলে যায়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানায় বিএনপি নেতারা।

 

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে অবস্থান কর্মসূচির আয়োজন করে।