বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক, উদ্ধার ধারালো অস্ত্র ও অটোরিকশা

কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক, উদ্ধার ধারালো অস্ত্র ও অটোরিকশা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর ৫টায় শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই অভিযান পরিচালিত হয়। শহর পুলিশ ফাঁড়ির এসআই সৌরভ বড়ুয়ার নেতৃত্বে একটি টহল দল এই ছিনতাইকারী চক্রটিকে আটক করে।
 

আটককৃতদের পরিচয়:

  • মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), ও মো. রাকিব (১৯) — কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার বাসিন্দা।
  • শহীদ হোসাইন (২৫) — চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হাসপাড়া গ্রামের বাসিন্দা।
  • মো. আব্দুর রহিম (১৬) — মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়ার বাসিন্দা।

 

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও বলেন, “এই চক্রটি কতদিন ধরে ছিনতাই কার্যক্রম চালাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
 

পুলিশের এই অভিযান সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।