বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা প্রেস,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

 

খুলনার পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর দুই মামার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে বক্তব্য রাখেন জমির মালিক দাবিদার সুদীপ্ত কুমার বর্মণ (সঞ্জয়), মো. হুমায়ুন কবির সরদার, মো. হারুন অর রশিদ, ভবসিন্ধু ঘোরামীসহ বর্গাদার হিরন্ময় মণ্ডল, বিধান বর্মণ ও কৃষ্ণপদ বর্মণ।
 

বক্তারা জানান, গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজায় অবস্থিত ৩২ বিঘা জমি ২০১৮ সালে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর মামারা, আয়ুব খান ও আবুল কালাম, জোরপূর্বক দখল করেন। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর জমিটি পুনর্দখল করে সেখানে আমন ধান চাষ করা হয়। তবে সম্প্রতি ওই পাকা ধান কেটে নেওয়ার চক্রান্ত করছেন আয়ুব খানরা।
 

এ বিষয়ে প্রতিপক্ষের পক্ষে মালেক গাইন দাবি করেন, “এই জমির প্রকৃত মালিক এম এম শহিদুল ইসলাম। আমরা ১১ জন বর্গাচাষি হিসেবে সেখানে চাষ করি। কারা এবং কেন মানববন্ধন করেছে, তা তারাই জানে।”