বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তাঁতীদলের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা ও কম্বল বিতরণ

তাঁতীদলের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা ও কম্বল বিতরণ

ঢাকা প্রেস নিউজ
 

ময়মনসিংহে জেলা তাঁতীদল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, আলোচনা সভা এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তাঁতীদল এই কর্মসূচি পালন করে।
 

নতুন বাজারের দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং জেলা সভাপতি ডা. রুহুল আমিনের নেতৃত্বে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়, যেখানে তাঁরা স্মারকলিপি হস্তান্তর করেন।
 

এর আগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী, সদস্য আনিসুর রহমান আরিফ, মহানগর সভাপতি ডা. জাহাঙ্গীর আলম এবং দক্ষিণ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোক্তার হাসেন মণ্ডল।
 

আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।