বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ভারতের দাদাগিরি আর বাংলাদেশে চলবে না: ড. আসাদুজ্জামান রিপন

ভারতের দাদাগিরি আর বাংলাদেশে চলবে না: ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের জনগণ আর ভারতের দাদাগিরি পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
 

আসাদুজ্জামান রিপন বলেন, "বাংলাদেশে একটি পরিবর্তন এসেছে, যা সবাইকে মেনে নিতে হবে। তবে, দেশের জনগণ আর ভারতের দাদাগিরি মেনে নেবে না, সেটাও আমাদের মেনে নিতে হবে। আমরা ভারতকে আমাদের সৎ প্রতিবেশী হিসেবে দেখতে চাই, এবং তাদের সেই অনুযায়ী আচরণ করতে হবে।"
 

তিনি আরও বলেন, "ভারত আমাদের দেশকে একটি সাম্প্রদায়িক ও ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তারা আমাদের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে, অথচ আমরা কেন তাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারি না?"
 

ড. রিপন যোগ করেন, "তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পাহারাদার হিসেবে থাকতে হবে, কারণ এই নির্বাচন মোটেও সহজ হবে না। ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও ষড়যন্ত্র থেমে নেই। তাদের দোসররা এখনও গোপনে অবস্থান করছে।"
 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।