বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

টাঙ্গাইলে কনস্টেবল নিয়োগে জালিয়াতি: ৬ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে কনস্টেবল নিয়োগে জালিয়াতি: ৬ সদস্য গ্রেপ্তার

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, বুধবার ভোরে রংপুরের কোতোয়ালী উপজেলার কেল্লাবন্ধ এলাকার হলি ছাত্রাবাসে অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের পরিচয়:
১. মেহেদী হাসান (২৫), পীরগঞ্জ, রংপুর।
২. হিমান্ত চন্দ্র রায় আপন (১৯), দ্রোড়াকান্দর, রংপুর।
৩. তুহিন মিয়া (১৯), বড়আমবাড়ী, রংপুর।
৪. এস এম আয়াত (১৯), শ্রীহরিপুর, ধনবাড়ী, টাঙ্গাইল।
৫. জিহাদ আলী (১৯), বাগবাড়ী, টাঙ্গাইল।
৬. আব্দুল্লাহ (১৯), কাকুয়া কালিকৈটাল, টাঙ্গাইল।

 

পুলিশ সুপার সানতু জানান, গত ১৩ নভেম্বর টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের গত ২০ নভেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তবে, পরীক্ষায় উত্তীর্ণ তিন জনের লিখিত খাতায় প্রাপ্ত নম্বর অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় তাদের প্রতি সন্দেহ হয়।
 

মৌখিক পরীক্ষায় বোর্ড সদস্যরা লিখিত পরীক্ষার উত্তরভিত্তিক প্রশ্ন করলে তারা কোনো সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। এতে বোর্ড সন্দেহ করে যে লিখিত পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে।
 

জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে, নিয়োগ পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য তিন জন পরীক্ষা দিয়েছেন। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরে অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার নকল প্রবেশপত্র, রাজস্ব স্ট্যাম্প, ব্যাংকের স্বাক্ষরিত চেক, বিভিন্ন ছবি, একটি কম্পিউটার, মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।