বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার, ভবনে আর ভিকটিম নেই

নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার, ভবনে আর ভিকটিম নেই

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ভবনের বেজমেন্ট থেকে তাঁর লাশ বের করে আনা হয়৷ ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা সহকারী পরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, গতকাল দুটি লাশ পাওয়া গিয়েছিল। সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজ মেহেদী হাসান স্বপনের লাশ পাওয়া গেছে। তাঁর স্বজনেরা এটি মেহেদীর লাশ বলে নিশ্চিত করেছেন।

মেহেদীর পরিবার বলছে, তাঁর ওজন ছিল ১২০ কেজির মতো। তাঁর মরদেহ বহনে দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।

আক্তারুজ্জামান বলেন, ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান চলবে কি না সেটি ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামে একটি দোকান ছিল। মেহেদী ছিলেন ওই দোকানের ব্যবস্থাপক। বেজমেন্টের দক্ষিণ পাশে সিঁড়ির নিচে মেহেদীর মরদেহ পাওয়া যায় ৷

ফায়ার সার্ভিস আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা  হচ্ছে না।