বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠন চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম।


র‌্যালিতে উপসি'ত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সাদরুল আলম, সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।


অন্যান্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর স্পন্দন শিল্পীগোষ্ঠী ও অন্তরঙ্গ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলড়্গে উদীচী শিল্পীগোষ্ঠীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গানাসাস শিল্পীবৃন্দের আলোচনা, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ ডিসেম্বর চিন্তক সাংস্কৃতিক একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান, আলোচনা, গুণীজন সম্মাননা ও নাটক।