মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ এবং ফি জমা দেওয়ার কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত।


তিনি আরো জানান, মোট ছয়টি ইউনিটে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

এ বছর ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা এবং ‘সি১’, ‘ডি’, ‘ই’ ইউনিট এবং আইবিএ প্রতিটির জন্য ৬০০ টাকা করে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত ইউনিটভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে।