বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত সেক্রেটারি

ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত সেক্রেটারি

ঢাকা প্রেস
ডুমুরিয়া উপজেলা (খুলনা) প্রতিনিধি:-


 

ইসলামের আদর্শকে ধারণ করে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪নং মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইউনিয়ন সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

জামায়াত সেক্রেটারি বলেন, "আমাদের জীবনকে কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, কারণ কেয়ামতের কঠিন দিনে কোরআনই সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে আমাদের কোরআনের চর্চা কতটা করছি, তা গভীরভাবে অনুধাবন করা উচিত। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.)-এর আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।"
 

তিনি আরও বলেন, "মক্কায় ১৩ বছর ধরে আল্লাহর রাসুল (সা.) ইকামাতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এর ফলে মদিনায় দ্রুত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে, আর খুলনাই হবে সেই আন্দোলনের মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামী ইসলামের আদর্শকে সামনে রেখে এই দেশের মানুষকে আধিপত্যবাদ মুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চায়, ইনশাআল্লাহ।"
 

গোলাম পরওয়ার বলেন, "কোরআনের সব বিধান সমাজে কায়েম করা ফরজ। কোনো একটি বিধান অস্বীকার করা হলে সেই ব্যক্তিকে কাফির বলে গণ্য করা হবে। অথচ আমাদের দেশে কোরআনের বিধানগুলো কার্যকর নয়, যার কারণে নাগরিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কোরআনের বিধান কার্যকর হলে মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।"
 

তিনি আরও বলেন, "আমাদের শপথ নিতে হবে—আমরা হয়তো বিজয়ী হবো, নয়তো আমাদের জীবন চলে যাবে; কিন্তু এই পথ থেকে বিচ্যুত হব না। আল্লাহর দ্বীনের দাওয়াত ও জামায়াতের আহ্বান ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর সদস্যদের নিজেদের পরিবার, প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের হক আদায়ে সচেষ্ট হতে হবে।"
 

মাগুরখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহরাব হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ, মাওলানা ফরহাদ আল মাহমুদ, উপজেলা সনাতনী সভাপতি কৃষ্ণ নন্দী এবং সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল।